কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মাঠ থেকে গরু আনতে গিয়ে মনোহরগঞ্জে কৃষকের মৃত্যু

মনোহরগঞ্জ উপজেলা মানচিত্র

কুমিল্লা মনোহরগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. খোকন মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত খোকন মিয়া উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের ইসমাইল মিয়া ছেলে।

শনিবার (১৯ জুন) বিকেলে সাতপুকুরিয়া এলাকায় তার বাড়ির পাশের এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য শহিদ উল্লাহ নতুন কুমিল্লাকে জানান, সাতপুকুরিয়া গ্রামে একটি নতুন বাড়িতে স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েকে নিয়ে বসবাস করেন খোকন মিয়া। শনিবার বিকেলে বৃষ্টি সময় গরু আনতে মাঠে যান তিনি। গরু নিয়ে আসার সময় বাড়ির সামনে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কাঁপতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন