কুমিল্লা
শুক্রবার,৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ | ১০ শাবান, ১৪৪৭
শিরোনাম:

কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ টিপু গ্রেফতার

পিস্তল ও গুলিসহ চিহ্নিত আব্দুল্লাহ আল টিপু ওরফে কানা টিপু (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল টিপু কুমিল্লা মহানগরীর দক্ষিণ চর্থার মৃত আব্দুল করিম ভূঁইয়ার ছেলে।

শনিবার (১৯ জুন) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব নতুন কুমিল্লাকে এ তথ্য জানান।

তিনি বলেন, দুপুরে নগরীর দক্ষিণ চর্থা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী টিপুকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে স্বীকার করেছেন।

তালুকদার নাজমুছ সাকিব আরও বলেন, অস্ত্র মামলা দিয়ে আব্দুল্লাহ আল টিপুকে বিকেলে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতিসহ মোট ৯টি মামলা রয়েছে।

 

আরও পড়ুন