কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ভয়াবহ রূপ নিচ্ছে করোনা

প্রতীকী ছবি

স্বাস্থ্যবিধি এবং সরকারের দেওয়া বিধিনিষেধ না মানায় কুমিল্লায় করোনা সনাক্তের সংখ্য বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্তের হার ১৯ দশমিক ৬ শতাংশ। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৮৭ জন। এদের মধ্যে ৫০ জনই কুমিল্লা সিটি এলাকার। বাকি ৩৭ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে কুমিল্লা জেলা মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭১০ জন।

একই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আরো চার জনসহ এ পর্যন্ত জেলায় মোট ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৫১২ জন রোগী। শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় সিভিল সার্জন মীর মোবারক হোসেন নতুন কুমিল্লাকে এ তথ্য জানান।

তিনি জানান, কুমিল্লায় করোনা সংক্রমণের ধারাবাহিক চিত্র ঊর্ধ্বমুখী। স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদাসীনতা দেখা যাচ্ছে। এ অভ্যাস দ্রুত পরিহার করতে হবে এবং সঠিক ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যথায় মহামারী করোনা আরো ভয়াবহ রূপ নিবে।

আরও পড়ুন