কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় সেন্টারিং খুলতে গিয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কুমিল্লার সদর দক্ষিণে বিল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহন (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাবতলী গ্রামের মাসুদ শেখ এর বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোহন উপজেলার বিজয়পুর ইউনিয়নের গাবতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম জহির নতুন কুমিল্লা.কমকে এ তথ্য নিশ্চিত করে জানান, নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে মাথার একপাশ থেতলে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়দের বরাত দিয়ে কোটবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্ষক (এসআই) আনোয়ার হোসেন নতুন কুমিল্লা.কমকে জানান, সদর দক্ষিণ উপজেলার গাবতলী মধ্যম পাড়ার মাসুদ শেখ’র বাড়িতে কিছুদিন যাবত মোহন নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি) এর কাজ করে আসছে।

বৃহস্পতিবার দুপুরে নবনির্মিথ বিল্ডিংয়ের ৩য় তলার সেন্টারিং মালামাল খোলার সময় ওই বাড়ি ঘেষা বিদ্যুৎতের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে থেকে মাটিতে পড়ে গুরুত্বর আহত হয়। আশঙ্কাজনত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষনা করে।

আরও পড়ুন