কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুতের দায়ে জরিমানা

কুমিল্লায় সেমাই প্রস্তুতকারী প্র‌তিষ্ঠা‌নে অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়। এ সময় অস্বাস্থ্যকর প‌রি‌বে‌শে সেমাই প্রস্তুতের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এক প্র‌তিষ্ঠানকে।

আজ শনিবার (১৬ মে) বিকেল ৩টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মো.আছাদুল ইসলা‌ম।

তিনি জানান, শনিবার কু‌মিল্লার আদর্শ সদর উপ‌জেলার বি‌বিরবাজার এলাকায় তদার‌কিমূক অভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় অস্বাস্থ্যকর প‌রি‌বেশে সেমাই প্রস্তুত, সংরক্ষণ ও প্যা‌কে‌জিং এর ম‌তো ভোক্তা অধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অভিযোগে মেসার্স কাশফুল ফুড প্রোডাক্ট ১ ও ২ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সং‌শ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। আর খাদ্য প্রস্তুতকারী প্র‌তিষ্ঠান‌কে প্র‌য়োজনীয় স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে চল‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

এছাড়াও ফা‌র্মেসি‌তে অননু‌মো‌দিত ওষুধ সংরক্ষণ করায় মেসার্স ইসলাম মে‌ডি‌কেল হল‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। জনস্বা‌র্থে এ তদার‌কি অভিযান অব্যাহত থাক‌বে বলে জানান তিনি।

আরও পড়ুন