কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ

‘মানুষ মানুষের জন্য’-এ প্রতিপাদ্যকে সামনে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার দক্ষিণ নোয়াপাড়া ও উত্তর রামচন্দ্রপুর জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে করোনার মহামারীতে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রত্যেক পরিবারকে প্যাকেটভর্তি ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি তেল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট দুধ ও একটি নারিকেল দেয়া হয়। এ উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান।

রামচন্দ্রপুর মসজিদ পরিচালনা কমিটির সদস্য হাজী সুরুজ মিয়ার সভাপতিত্বে ও ফাউন্টেডশনের উপদেষ্টা লোকমান হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, সংগঠনের উপদষ্টো রাশেদুল হাসান সোহাগ,

সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ শাহীন আলম, সহ-অর্থ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক কাজী সাব্বির হোসেন, সহ-প্রচার সম্পাদক হাসানুজ্জামান মুন্না, মোহাম্মদ মাসুদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক রাসেল হোসেন, ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান পিন্টু, মেহেদী হাসান ইমন, হাবিবুল্লাহ রনি ও রিফাতসহ সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেন এলাকার প্রবাসীবৃন্দ। খাদ্য ও ঈদ সামগ্রী পেয়ে প্রবাসীদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন গরীব ও কর্মহীন পরিবারের সদস্যরা। সমাজ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা, সভাপতি ও সাধারণ সম্পাদক।

আরও পড়ুন