কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

দ্বিতীয় মেয়াদেও শেষ হয়নি লাকসাম-আখাউড়া ডাবল রেল লেন প্রকল্পের কাজ

প্রকল্পের কাজ পরিদর্শন করেন রেল সচিব সেলিম রেজা

নির্মাণের দ্বিতীয় দফা মেয়াদ শেষে কুমিল্লার লাকসাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেললাইনের নির্মাণ এবং বিদ্যমান রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর চলমান প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন রেল সচিব সেলিম রেজা।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে গ্যাংকারযোগে লাকসাম জংশন থেকে তিনি সরেজমিনে এ কাজের পরিদর্শন করেন।

এ সময় তিনি লাইনের বিভিন্ন স্থানে নেমে নির্মাণ কাজ প্রত্যক্ষ করেন। এর আগে তিনি ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনেযোগে লাকসাম রেলওয়ে জংশন আসেন। এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। ওই সময় উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, প্যানেল মেয়র খলিলুর রহমান, জংশন স্টেশন মাস্টার মোঃ সাহাবুদ্দিন প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র মতে, ২০১৪ সালের ডিসেম্বরে একনেকে অনুমোদনের পর ২০১৬ সালে সাড়ে ৬ হাজার কোটি টাকার এ প্রকল্পটির কাজ শুরু হয়। ২০২০ সালের জুন মাসে প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে এক বছর বাড়ানো হয়। কিন্তু এ মেয়াদেও কাজ শেষ হয়নি। এখনো প্রকল্পের এক-তৃতীয়াংশ কাজ বাকি রয়েছে।

 

আরও পড়ুন