কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:
কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত

কুমিল্লার লাকসামে কর্ণফুলী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ দুর্ঘটনায় ভোগান্তিতে পড়েছেন ট্রেনে থাকা যাত্রীরা।

বুধবার (২১ অক্টোরব) দুপুর পৌনে ১টার দিকে নাঙ্গলকোটের নাওটি ও লাকসামে উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখি কর্ণফুলী এক্সপ্রেস টিনটি নাঙ্গলকোটের নাওটি ও লাকসামে উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি স্থানে পৌছলে হঠাৎ তিনটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহত নেই। ট্রেনটি উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে রিলিফ ট্রেন রওয়ানা দিয়েছে। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ রয়েছে।

এদিকে, ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দুর্ঘটনার কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

কুমিল্লা রেলওয়ে স্টেশন মাষ্টার শেখ আনোয়ার হোসেন বলেন, কর্ণফুলী ট্রেন দুর্ঘটনার কারণে ট্রেন সিডিউলে কোন সমস্যা হচ্ছে না। চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন