কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:
১৬ ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত কর্ণফুলী ট্রেনের বগি কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান

১৬ ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত কর্ণফুলী ট্রেনের বগি

রেললাইন মেরামতের কাজ চলছে। ছবি: নতুন কুমিল্লা

কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী ট্রেনের চারটি বগি বগিগুলো প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হলেও দুর্ঘটনাকবলিত এলাকায় এখনো রেললাইন মেরামতের কাজ চলছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন সংস্কার ও প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করতে সকাল ১১টা পর্যন্ত সময় লাগতে পারে। এরপর ঢাকা-চট্টগ্রাম রুটের আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা লাঙ্গলকোটের নাওটি স্টেশন ও লাকসামের আজগরা এলাকার মাঝামাঝি স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর থেকে রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

বর্তমানে উদ্ধারকাজ শেষ হলেও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে। সংস্কারকাজ সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী স্বাভাবিক হবে ট্রেন চলাচল।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পর। এদিকে দায়িত্বে গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সঠিক কারণ জানতে গঠন করা ৪ সদস্যের তদন্ত কমিটি।

আরও পড়ুন