কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|

কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের পাবলিক স্পিকিং কর্মশালা

অতিথিদের সঙ্গে প্রশিক্ষণার্থীদের একাংশ। ছবি: নতুন কুমিল্লা

কুমিল্লায় প্রথমবারের মতো ইয়ুথ লাইট হাউজের আয়োজনে দিনব্যাপী Public Speaking and Communication Mastery কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) নগরীর ঝাউতলা আমিন টাওয়ারে নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ইয়োগা এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি নাহিদুজ্জামান রানা ।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর সহকারী ব্যবস্থাপক ও বাংলাদেশ ট্রেইনার্স এসোসিয়েশন সদস্য অনুপম সরকার, ইন্টেরিয়র বাংলাদেশের হেড অব কমিউনিকেশন ও বাংলাদেশ ট্রেইনার্স এসোসিয়েশন সদস্য মাশরাফি ইসলাম তুর্য।

প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু বলেন, যুবকদের দক্ষতা উন্নয়নে ইয়ুথ লাইট হাউজের এমন উদ্যোগে আমি আনন্দিত ও গর্বিত। আধুনিক বিশ্বের সাথে তালমিয়ে চলতে যোগাযোগ ও সুপ্ত প্রতিভা প্রকাশের দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। কারণ এ তরুণ প্রজন্মের মাঝেই আগামীর বিশ্বের নেতৃত্ব অপেক্ষা করছে। তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির এমন সৃজনশীল কার্যক্রম অব্যাহত থাকুক সব সময়।

উল্লেখ্য ইয়ুথলাইট হাউজ ২০২৪ সাল থেকে তরুণদের উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি, যোগাযোগের সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি ও ক্যারিয়ার ভাবনাসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া নোমান বলেন, আমরা বিশ্বাস করি এ ধরনের উদ্যোগ তরুণদের সম্ভাবনা বিকশিত করে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। এ লক্ষ্যেই অচিরেই আরও বড় পরিসরে ইয়ুথলাইট হাউজের কার্যক্রম শুরু করতে পারবো প্রত্যাশা করছি।

আরও পড়ুন