কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল: ধর্মমন্ত্রী কুমিল্লায় এইচএসসির ভরাডুবি ফালাফলে ছাত্রদলের ব্যতিক্রমী প্রতিবাদ কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা প্রার্থী দিবেন, নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না: এমপি মোবাশ্বের কুমিল্লায় মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত মর্টার শেল কুমিল্লায় জামায়াতের আমির-নায়েবে আমিরের সদস্যপদ বাতিল ফেসবুকে অস্ত্র প্রদর্শন: কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে পাস করেনি কেউ, শতভাগ পাস মাত্র ৪টিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাশের হার ৪৮.০৪ শতাংশ

মহানগর এক্সপ্রেস থামায় উচ্ছ্বাসিত কুমিল্লাবাসী

কুমিল্লা স্টেশনের মহানগর এক্সপ্রেস / ছবি: নতুন কুমিল্লা

কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করে কক্সবাজার পর্যন্ত চালু করা হয়েছে। এতে কুমিল্লাসহ পাঁচ জেলার যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাচ্ছেন।

সোমবার (২৬ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনে এসে থামে। প্রথম দিন কুমিল্লা স্টেশন থেকে এ ট্রেনে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন ৫৪ জন যাত্রী। নতুন এ সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা।

এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস ট্রেনের সম্প্রসারিত সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

মহানগর এক্সপ্রেসে ট্রেনে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী জেলার যাত্রীরা কক্সবাজার যাতায়াত করতে পারবেন।

সাইফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ট্রেনে ছড়ে কক্সবাজার ভ্রমন করবো। আস আমাদের সেই আশা পূরণ হয়েছে। এই জন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়।

কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শেখ আনোয়ার বলেন, রাত ১২টা ৪০ মিনিটে ট্রেনটি যখন স্টেশনে থামে তখন যাত্রীসহ দর্শনার্থীদের চোখমুখে উচ্ছাস দেখেছি। প্রথমবার ৫৪ জন যাত্রী কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশ্য ট্রেনে চড়ে বসে। তিনি বলেন, ট্রেনটির যাত্রাপথ সম্প্রসারণের ফলে পাঁচ জেলার মানুষের কক্সবাজার যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি পর্যটনকেন্দ্র কক্সবাজারের সঙ্গে এসব জেলার রেল যোগাযোগেও নতুন মাত্রা যুক্ত হলো।

আরও পড়ুন