কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা-সিলেট মহাসড়ক দ্রুত সংস্কারের তাগিদ

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কটির অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি বলেছেন, ১৫টি জেলার যোগাযোগে গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাগিদ দেয়া হয়েছে।

রোববার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, যে সমস্ত উপজেলা সড়ক ও গ্রামীণ সড়ক বেহাল দশায় আছে এগুলোও দ্রুত গতিতে পুনর্গঠনের কাজ সমাপ্ত করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে যত দ্রুত সম্ভব জরুরীভিত্তিতে রাস্তাগুলোকে বৃষ্টির পূর্বে যে অবস্থায় ছিল সে অবস্থায় নিয়ে আসতে হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, কুমিল্লা থেকে ব্রাক্ষ্মণবাড়িয়া হয়ে সিলেট সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। বলা চলে এটি এই দুই অঞ্চলের মানুষের সেতু বন্ধন। কিন্তু দীর্ঘদিন যাবৎ এই সড়কটির বেহল দশা, ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। যার কারণে মানুষের অপরিসীম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কুমিল্লা সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বিশ্বরোড মোড় থেকে সদর উপজেলার উজানিসার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মহাসড়ক এখন খানাখন্দে ভরপুর। এই বেহাল মহাসড়ক দিয়ে অভ্যন্তরীণ ও দূরপাল্লার গাড়িগুলো ঝুঁকি নিয়ে চলাচল করে।

প্রতিদিন এই মহাসড়ক দিয়ে ১৫টি জেলার ছোট বড় মিলিয়ে প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে। তা ছাড়া প্রতিনিয়ত এই সড়ক দিয়ে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল করে। বৃষ্টির জন্য সড়কটির আরো বেশি নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিজয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার ও ভাইস চেয়ারম্যান আব্দুল হাই, নবগঠিত লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বি কম ও ভাইস চেয়ারম্যান মিজান মজুমদার, কুমিল্লা সদর দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাহাদৎ হোসেন তসলীম, নাঙ্গলকোট পৌরসভা মেয়র আব্দুল মালেক এবং বিজপুর ইউনিয়ন চেয়ারম্যান খোকা।

আরও পড়ুন