কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:
চৌদ্দগ্রামের বেতিয়ারায় বীর শহীদদের প্রতি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যায় কবিরাজের মৃত্যুদণ্ড ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার কুমিল্লায় ডাকাতি মামলার ৮ আসামির কারাদণ্ড এইচএসসিতে শূন্য পাস সেই ১৫ কলেজ বন্ধের পরামর্শ ‘পদোন্নতি চাইতে এলে মনে রাখবো’, কুবি ছাত্রদল নেতার হুঁশিয়ারি প্রথম সভায় ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেফতার হোমনায় ফুটবল খেলতে গিয়ে মাঠেই শিক্ষার্থীর মৃত্যু এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠান অধ্যক্ষকে কুমিল্লা বোর্ডের তলব

কুমিল্লায় মহাসড়কের পাশে পাগলির সন্তান প্রসব 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মানসিক ভারসাম্যহীন এক নারীর মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। মহাসড়কের কুমিল্লা সদরের আমতলী এলকায় শনিবার বিকাল সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে। এ খবর এলকায় ছড়িয়ে পড়লে শত শত দর্শক বিড় জমায় এক নজর দেখার জন্য। এলকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

খবর পেয়ে ছুটে আসেন নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান রুবেলসহ পুলিশের একাধিক কর্মকর্তা।

পুলিশের পিকাপ ভ্যান যোগে মা ও নবজাতকে ক্যান্টনমেন্ট ময়নামতি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পুলিশের এমন মানবিক কর্মকান্ডে ধন্যবাদ জ্ঞাপন করে স্থানীয়রা।

নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান রুবেল জানান, কালু মেম্বার এবং এপোলো ট্রেডার্স পাগলি ও শিশুটির সকল চিকিৎসা খরচ বহন করবে। মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।

আরও পড়ুন