কুমিল্লা
বুধবার,২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে ভ্রাম্যমান আদালতে ৫ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

Exif_JPEG_420

মাদক বিরোধী বিশেষ অভিযানে লাকসাম উপজেলার অশ্বতলা এলাকা থেকে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভ্রাম্যমান আদালতে ওই ৫ মাদক ব্যবসায়ীর ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক। লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে এসআই সেলিম চৌধুরী, এসআই দিপংকর কর্মকার, এএসআই আলাউদ্দিন সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে উপজেলার অশ্বতলা এলাকার একটি চা-দোকান থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো- শাহাবুদ্দিন, সেলিম, ওমর ফারুক, রবিউল হোসেন ও আবদুর রহিম। পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী সেলিমের বিরুদ্ধে লাকসাম থানায় ২টি মাদকের মামলা রয়েছে।

আরও পড়ুন