কুমিল্লা
মঙ্গলবার,৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ মাঘ, ১৪৩২ | ১৪ শাবান, ১৪৪৭
শিরোনাম:

কুবিসাসের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের উপস্থাপনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি মো: মতিউর রহমান। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ ও শিক্ষকবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ শফিউল্লাহ,

শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিএনসিসি, রোভারস্কাউট, সায়েন্স ক্লাব, আইটি সোসাইটি, বন্ধুসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। অাজকের ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. খলিলুর রহমান।

আরও পড়ুন