কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মহানগরীর বিভিন্ন বাস কাউন্টারে অভিযান

বর্ধিত ভাড়া রোধে কুমিল্লা মহানগরীতে বিভিন্ন বাসের কাউন্টারে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার ফলে যাত্রীসাধারণ বর্ধিত ভাড়া থেকে মুক্তি পেয়েছে। সব বাসের কাউন্টার কর্তৃপক্ষ বর্ধিত একশত টাকা করে যাত্রীদের ফেরত দিয়েছে। ফলে যাত্রীরা অতিরিক্ত ভাড়ার কবল থেকে মুক্তি পেল।

শনিবার (২৩ জুন) সকালে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফজলে এলাহীর নেতৃত্বে মহানগরীর শাসনগাছা ও জাঙ্গালিয়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জানা যায়, ঈদের ছুটির পর কর্মস্থলে ফিরতে থাকা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ১ শত টাকা করে নিচ্ছে কুমিল্লার মহানগরীর জাঙ্গালিয়া এলাকায় অবস্থিত রয়েল, এশিয়া, প্রিন্স বাসের কাউন্টার কর্তৃপক্ষ। এছাড়া শাসনগাছা এলাকায়ও একই অবস্থা বিরাজ করছে। এতে করে যাত্রীরা বেশ হয়রানির শিকার হচ্ছিলেন। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর ফলে যাত্রীদের কাছে বর্ধিত টাকা ফেরত দিতে বাধ্য হয় বাসের কাউন্টারগুলো।

যাত্রী হুমায়রা আক্তার জানান, জেলা প্রশাসনের এ উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকা যেতে হচ্ছে। এ মোবাইল কোর্ট পরিচালনার ফলে আমরা অতিরিক্ত টাকা কাউন্টার থেকে ফেরত পেলাম।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর জানান, কর্মস্থলে ফেরত যাওয়া যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয়, সেজন্যই এ অভিযান পরিচালিত হচ্ছে। আমরা চাই সকলেই হয়রানিমুক্ত স্বাচ্ছন্দে চলাচল করুক। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

(নতুন কুমিল্লা/এইচএম/এমএসএম/রবিবার, জুন ২৪, ২০১৮)

আরও পড়ুন