কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নগরীতে র‌্যাবের বিশেষ অভিযান: মাদকদ্রব্যসহ আটক ১৫

ফাইল ছবি

কুমিল্লা নগরীর মফিজাবাদ কলোনীতে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান পনিচালনা করা হয়।

কুমিল্লা র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর অধিনায়ক মেজর মো. আতাউর রহমান নতুন কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নগরীর মফিজাবাদ কলোনীতে (জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন) অভিযান চালায়। এসময় কলোনির বিভিন্ন ঘর থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, বিয়ার ও মদ জব্ধ করা হয়।

এসময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ১৫ জনকে আটক করা হয়। আটকদের যাচাই-বাচাই করে ভ্রাম্যমাণ আদালত এবং নিয়মিত মামালার মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে অধিনায়ক মেজর মো. আতাউর রহমান জানান।

(নতুন কুমিল্লা/এইচএম/বৃহস্পতিবার, জুন ২৮, ২০১৮)

আরও পড়ুন