কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কোটা আন্দোলনকারীদের আশ্বস্ত করে যা বললেন ওবায়দুল কাদের

ফাইল ছবি।

কোটা আন্দোলনকারীদের সব কাজই ‘জঙ্গিবাদের বহিঃপ্রকাশ’ বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আখতারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে আওয়ামী লীগ পুরোপুরি একমত নয় জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আন্দোলনের সময় ভিসির বাড়িতে যে হামলার ঘটনা ঘটেছে তা পুরোপুরি জঙ্গি স্টাইলে হয়েছে। কিন্তু পুরো আন্দোলন জঙ্গিবাদের বহিঃপ্রকাশ বলে তিনি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে ঢালাওভাবে আমি একমত নই।

সোমবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর বনানীস্থ সেতু ভবনে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ওবায়দুল কাদের। এসময় কোটা আন্দোলন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। তেমন একটা খোঁজখবর রাখতে পারিনি। তবে বলবো, কোটা সংস্কারে প্রজ্ঞাপন জারির বিষয়টি জটিল প্রক্রিয়া, সময় লাগবে। তবে কোটা সংস্কারের বিষয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমিটি কাজ করছে।

বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নিজের আন্দোলন করার সামর্থ্য নেই, জনমত নেই। সাড়ে নয় বছর পার হয়ে গেল তারা আন্দোলন করতে পারেনি। তাদের আন্দোলনে কখনোই জনসম্পৃক্ততা ছিল না।

খালেদা জিয়ার মুক্তির যে দাবি বিএনপি করছে তার জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি সরকারের হাতে নয়, এটা আদালতে ব্যাপার। আর খালেদা জিয়ার মুক্তি নিয়ে দেশের মানুষ চিন্তিত নয়, মানুষ এখন নির্বাচনমুখী।

(নতুন কুমিল্লা/জেপি/এমএসআই/০৯ জুলাই ২০১৮)

আরও পড়ুন