কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় বাল্যবিবাহ ও মাদককে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

জেলা স্কুল মাঠে বাল্যবিবাহ ও মাদককে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা। ছবি: নতুন কুমিল্লা

কুমিল্লায় ৫ হাজার শিক্ষার্থী বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন ও মাদক প্রতিরোধে শপথ নিয়েছে। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে।

কুমিল্লা জিলা স্কুল মাঠে রবিবার নগরীর ৪টি সেরা স্কুলের শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন ও শপথ নেয়ার অনুষ্ঠান উদ্বোধন করেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ।

অংশ নেয়া প্রতিষ্ঠানগুলি হলো নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নেউরা এমআই উচ্চ বিদ্যালয় ও ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থী মাদক, ইভটিজিং ও বাল্যবিয়েকে না বলে লাল কার্ড প্রদর্শন এবং শপথ নেন। এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানে শপথ পাঠ করান বিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রধান শিক্ষকরা।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা বেগম, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, ইবনে তাইমমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শফিকুল আলম হেলাল, নেউরা এমআই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সংকর চন্দ্র সরকার, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ও চৌদ্দগ্রাম শাখার উপদেষ্টা এম আনোয়ার মজুমদার বাঁধন প্রমুখ।

(নতুন কুমিল্লা/এমকে/কেএম/২২ জুলাই ২০১৮)

আরও পড়ুন