কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ি আটক

ইয়াবা ট্যাবলেট সহ আটক তিন মাদক ব্যবসায়ি।ছবি: নতুন কুমিল্লা।

কুমিল্লার সদর দক্ষিণে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৪ জুলাই) বিকেলে কুমিল্লা ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন, কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার এলাকার অরণ্যপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাজিদ হোসেন (২০), একই এলাকার মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ সোহেল মিয়া (২২)এবং চাঁপাপুর এলাকার বাজগড্ডা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ শাখাওয়াত হোসেন (২১)।

১০ বিজিবি অধিনায়ক খন্দকার গোলাম সারোয়ার নতুন কুমিল্লাকে জনান, গোপন সংবাদের ভিত্তিতে বৌয়ারা বাজার (শাহাপুর পোষ্ট) বিওপির সদস্যরা সোমবার রাতে অভিযান চালিয়ে ১৪০ টি ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।

(নতুন কুমিল্লা/এসকে/এএইচ/২৪ জুলাই ২০১৮)

আরও পড়ুন