কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চাঁদপুরে মুক্তিযুদ্ধকালীন রাইফেল ও বুলেট উদ্ধার

মুক্তিযুদ্ধকালীন রাইফেল ও বুলেট। ছবি: নতুন কুমিল্লা

উদ্ধার করা অস্ত্র ও গুলিচাঁদপুরের হাজীগঞ্জে পুরনোও অকেজো রাইফেল এবং গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা, এগুলো মুক্তিযুদ্ধকালীন অস্ত্র হতে পারে।

হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, শনিবার বিকালে পৌরসভাধীর রান্ধুনীমুড়া ১০ নং ওয়ার্ডের নতুন চৈয়াল বাড়ির লিটনের বসত ঘরের নির্মাণ কাজ করার ৯টি রাইফেল, ৫১ রাউন্ড বুলেট পাওয়া যায়। লিটন হাজীগঞ্জ থানায় ফোন করে বিষয়টি জানান।

বিকালে থানার এসআই আব্দুল মান্নান ঘটনাস্থলে গিয়ে রাইফেল ও বুলেট উদ্ধার করা থানায় নিয়ে যান। এলাকাবাসীর ধারণা করেন, মুক্তিযুদ্ধ চলাকালীন কেউ রাইফেলগুলো লুকিয়ে রেখেছিলেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনসার্জ জাবেদুল ইসলাম জানান, অস্ত্রগুলো সম্ভবত মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। কারণ, যেসব অস্ত্র পাওয়া গেছে তেমন অস্ত্র অস্বিত্ব প্রায় বিলীন হয়ে গেছে। রাইফেলের কাঠের অংশ নেই। শুধু লোহার অংশগুলো অবশিষ্ট আছে। এছাড়াও মরিচা পড়া ৫১টি বুলেট উদ্ধার করা হয়েছে।

যুদ্ধকালীন রাইফেল ও বুলেট পাওয়ার খবর শুনে অনেকেই লিটনের বাড়িতে অস্ত্রগুলো দেখতে ভিড় জমায়।

এ ব্যাপারে রান্ধুনীমড়া ১০নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন নতুন কুমিল্লাকে বলেন, এ অস্ত্রগুলো মুক্তিযোদ্ধাদের নয়। কারণ এখানে কোন মুক্তিযোদ্ধা ছিল না। এছাড়াও এ অঞ্চলের কিছু রাজাকার ছিল যারা নট থ্রি নট রাইফেল ব্যবহার করতো।

(নতুন কুমিল্লা/কেএফ/আরকে/ ২৯ জুলাই ২০১৮)

আরও পড়ুন