কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নৌকায় ভোটদিয়ে কেউ বঞ্চিত হয়নি : পরিকল্পনা মন্ত্রী

প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি। ছবি: নতুন কুমিল্লা

পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি বলেছেন- নৌকায় ভোট দিয়ে কেউ বঞ্চিত হয়নি। নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের মানুষ যেমন স্বাধীনতা পেয়েছে; তেমনি দেশে ব্যাপক উন্নয়নও হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকার ফলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। শুক্রবার কুমিল্লার লালমাই উপজেলার বিভিন্ন গ্রামের উন্নয়ন মূলক কর্মকা- পরিদর্শনকালে সাধারণ মানুষের উদ্দেশ্যে এসব কথা বলেন।

অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘ছেলে মেয়েরা যেন ভালো ভাবে লেখাপড়া করে সেদিকে নজর দিবেন। লেখা পড়া অমূল্য সম্পদ; সন্তানকে অল্প বয়সে বিয়ে দিবেন না। এসময় তিনি বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে সম-উপযোগী শিক্ষায় রূপ
দিয়েছে। স্কুল কলেজের পাশাপাশি মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের জন্য বিনামূল্যে বই বিতরণ ও ০১লা জানুয়ারী সকল ছাত্র/ছাত্রীদেরকে বিনামূল্য বই বিতরণ করছে।

এছাড়াও বিকালে লালমাই উপজেলার জামিরা মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামাল।

মোঃ শফিকুর রহমানের মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- লালমাই উপজেলার নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ, নাঙ্গলকোট পৌরসভার মেয়র মোঃ আব্দুল মালেক, নাঙ্গলকোট উপজেলার ভাইস-চেয়ারম্যান আবু
ইউসুফ ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা ইব্রাহীম মজুমদার, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফউদ্দিন পাপ্পু, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আহবায়ক আয়াতুল্লাহ, আবুল কাশেম চেয়ারম্যান প্রমুখ।

মন্ত্রী ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জন্য এ এলাকায় আইসিটি পার্ক স্থাপন করা হচ্ছে। বর্তমান সরকার আমলে অনেক নতুন নতুন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যাতে তোমাদের লেখাপড়া শেষে চাকুরী ও কর্মসংস্থানের সৃষ্টি হবে।

(নতুন কুমিল্লা/কেএম/এএস/০৪ আগস্ট ২০১৮)

আরও পড়ুন