কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

সুবর্ণা নদী হত্যার বিচারের দাবীতে বুড়িচং প্রেস ক্লাবের মানববন্ধন

আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা নদী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মঙ্গলবার বিকেলে (৪ সেপ্টেম্বর) কুমিল্লা-মীরপুর সড়কের বুড়িচং উপজেলা সদরের বসুন্ধরা চত্তর এলাকায় বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

অনুষ্ঠিত মানববন্ধনে বুড়িচং প্রেসক্লাবের সদস্য, কর্মরত সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হাফিজ, সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হক বাবু, দৈনিক আমাদের নতুন সময়ের বুড়িচং প্রতিনিধি প্রভাষক মোঃ ইকবাল হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহসানুজ্জামান সোহেল, সাহিত্য ও প্রকশনা সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, সদস্য মোঃ কামাল হোসেন, পেশাজিবীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ সুজন, মোঃ তুহিন, অমিত হাসান শাকিল, সুমন চন্দ্র কর্মকার, আরাফাত রহমান, শহীদুল্লা প্রমূখ।

আরও পড়ুন