কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মুরাদনগরে চতুর্থ শ্রেণির ছাত্র বলাৎকার হওয়ায় থানায় অভিযোগ দায়ের

মুরাদনগর উপজেলার পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর এক ছাত্রকে(৯) বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাঙ্গরা বাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোক্ত জসিম উদ্দিন(১৮) উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন কোরবানপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট দুপুরে জসিম উদ্দিন খেলার কথা বলে পাশের বাড়ীর (ছদ্দনাম) ইকবালকে(৯) ভুক্তভোগীর বাড়ীর পশ্চিম পাশে মধ্যে নিয়ে বলাৎকার করে। এতে ইকবাল চিৎকার করলে তার মা ও আশে-পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। আর জসিম উদ্দিন পালিয়ে যায়। এ ঘটনায় ৩০ আগস্ট ভুক্তভোগীর মা বাঙ্গরা বাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ছাত্রের মা রাজিয়া বেগম বলেন, আমার ছেলেকে খেলার কথা বলে ডেকে নিয়ে জঘন্য কাজ করেছে জসিম উদ্দিন। আমি এ ঘটনায় জসিম উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নতুন কুমিল্লাকে বলেন, বলাৎকারের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন