কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লালমাইতে শিক্ষকের বেত্রাঘাতে ৫ শিক্ষার্থী আহত

লালমাই উপজেলার শাসনপাড়-আটিটি বাজার আইএইচ দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীরা ৯ সেপ্টেম্বর ওই মাদ্রাসার বাংলার শিক্ষক (সমাজ বিজ্ঞানে নিয়োগ) শাহ আলমের বিরুদ্ধে শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে খোশগল্প করার অভিযোগে উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত আবেদন করেন।

ক্ষুব্ধ হয়ে শিক্ষক শাহ আলম ১০ সেপ্টেম্বর সকালে অভিযোগকারী দশম শ্রেণির ছাত্র আল আমিন (রোল নং ০১) কে অফিসে ডেকে নিয়ে বেত্রাঘাত করেন। পরে দশম শ্রেণির ক্লাসে গিয়ে অভিযোগের স্বাক্ষী অন্য শিক্ষার্থী আরিফ (রোল নং ০৩) সহ আরো ৪জনকে বেত্রাঘাত করে আহত করেন। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের একটি দল ও উপজেলা শিক্ষা অফিসার মাদ্রাসায় যান।

নাম প্রকাশে অনিচ্ছুক আহত এক ছাত্র জাানান, পাঠদানে ব্যাহত হওয়ার অভিযোগ করে অভিযুক্ত শিক্ষকের বেত্রাঘাতে আহত হয়েছি। এবার বেত্রাঘাতের বিচার চাইলে হয়ত মাদ্রাসা থেকেই আমাদের বের করে দিবে।

অভিযুক্ত শিক্ষক শাহ আলম নতুন কুমিল্লাকে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ায় আমি তাদের বেত্রাঘাত করেছি। তবে বেশি মারিনি। সুপার স্যার বলেছে ক্লাসে বেত নিয়ে যেতে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদ্রাসার সুপার মাওলানা বিল্লাল হোসেন নতুন কুমিল্লাকে বলেন, বিষয়টি ম্যানেজিং কমিটিসহ বসে নিষ্পত্তি করা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক কমল বলেন, ইউএনও স্যারের ফোন পেয়ে আমি ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করি। ৫জন শিক্ষার্থীকে বেত্রাঘাত করা হয়েছে।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াছিন আরাফাত বলেন, খবর পেয়ে শিক্ষা অফিসার ও পুলিশ পাঠিয়েছি। শিক্ষার অনূকুল পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন