কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

আগামী একনেকে উঠছে ইভিএম প্রকল্প: পরিকল্পনামন্ত্রী

আ হ ম মুস্তফা কামাল/ ফাইল ছবি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী বৈঠকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প উঠতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশন আমাদের কাছে প্রকল্প পাঠিয়েছে। আগামী একনেকের বৈঠকে এই প্রকল্প উঠবে। আমরা এই প্রকল্প অনুমোদন দেব।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএমের জন্য যেসব টাকা অনুমোদন দেয়া হবে তা একসঙ্গে দেয়া হবে না। এসব টাকা ফেইজ (ধাপে ধাপে) আকারে দেয়া হবে।

মুস্তফা কামাল বলেন, ‘আমি আশা করি, আরপিও সংশোধন হবে। জাতীয় নির্বাচনে পরীক্ষামূলক হলেও ইভিএম ব্যবহার হবে। তবে এটা নির্ভর করছে ইসির উপর। তারা যেভাবে চাইবে সেভাবে হবে।’

সমীক্ষা যাচাই না করে কিভাবে ইভিএম প্রকল্প একনেকে উঠছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটার সমীক্ষা যাচাইয়ের দরকার নেই। নির্বাচন কমিশন ইভিএম আগে ব্যবহার করেছে। এখন নির্বাচন কমিশন টাকা চেয়েছে। আমরা প্রকল্প অনুমোদন দেব। এটা দেখবে নির্বাচন কমিশন।

জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে বিএনপিসহ বেশকিছু দল আপত্তি জানালেও গত ২৮ আগস্ট রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইসি সচিব হেলালউদ্দিন আহমেদ ইভিএম ব্যবহারের পরিকল্পনার কথা জানান।

ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি ৩ হাজার ৮২১ কোটি টাকা ব্যয়ে ‘নির্বাচন ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়, সংরক্ষণ ও ব্যবহার’ শীর্ষক প্রকল্প গ্রহণের জন্য পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠিয়েছে ইসি।

প্রকল্পের উদ্দেশ্যে বলা হয়- ভোটগ্রহণ প্রক্রিয়াকে স্বচ্ছ, ত্রুটিমুক্ত, বিশ্বাসযোগ্য ও আধুনিক প্রযুক্তি নির্ভর করা। নির্বাচন প্রক্রিয়ায় ১ লাখ ৫০ হাজার ইভিএম ব্যবহারের মাধ্যমে নির্বাচনী ফলাফলে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করা।

আরও পড়ুন