কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নগরীর অশোকতলা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

কুমিল্লা মহানগরীর অশোকতলা এলাকায় গিয়াস উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতলা মর্গে প্রেরণ করেন।

নিহত গিয়াস উদ্দিন মহানগরীর পূর্ব অশোকতলা এলাকার মৃত তোফায়েল আহমেদের ছেলে। তিনি পেশায় দর্জির কাজ করতেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে নতুন কুমিল্লাকে জানান, পারিবারিক কলহের জেরে গিয়াস উদ্দিন অভিমান করে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতল মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন