কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লয় এমটিবি এজেন্ট ব্যাংকিং’র উদ্বোধন

কুমিল্লার কোটবাড়িতে মিউচুয়ার ট্রাস্ট ব্যাংক লিমিটেডএর ৬৫তম এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টার এর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে কোটবাড়ি গন্ধমতি বাজারে ফিতা কেটে এমটিবি গন্ধমতি এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী প্রধান অতিথির বক্তব্য রাখেন-ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট মদন মোহন কর্মকার।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসিষ্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও এমটিবি কুমিল্লা শাখার ব্যবস্থাপক আবু হানিফ খান, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অঞ্জন দাস, এমটিবি এজেন্ট মালিক আবদুল্লাহ আল মামুন, আবদুল্লাহ আল মাসুম।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ব্যবসায়ী খলিলুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা আবদুল ওহাব, ডাঃ জাকির হোসেন, জেনেটিক পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক আল-আমিন প্রমুখ।

আরও পড়ুন