কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লাকসামে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্ট (অনুর্ধ ১৭) ফাইনাল খেলা বুধবার (১৩ সেপ্টেম্বর) লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।ফাইনাল খেলায় লাকসাম পৌরসভা একাদশ ৩-০ গোলে লাকসাম পূর্ব ইউনিয়ন একাদশকে হারিয়ে জয় লাভ করে।

লাকসাম উপজেলা নিবার্হী অফিসার মোঃ রফিকুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইউনুছ ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ইসমাঈল হোসেন, লাকসাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তাবারক উলাহ কায়েস।এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত একই ভেন্যুতে গত ৫ সেপ্টেম্বর একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে মোট ৯টি দল অংশ নিয়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্ট শুরু হয়।

আরও পড়ুন