কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ব্রাহ্মণপাড়ায় প্রস্তুতিকালের ডাকাত আটক

ব্রাহ্মণপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালের মামলায় এক ডাকাত ও ৮ কেজি গাঁজাসহ এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রবিবার (১৬ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে এদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্র জানায়, থানার এসআই জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স শনিবার রাতে উপজেলার মিরপুর বাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালের মামলার আসামী মিরপুর গ্রামের আনু মিয়ার ছেলে মোঃ ফারুক (২৬)কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। একই দিন রাতে থানার এসআই যুযুৎসু যশ চাকমা, এএসআই মোঃ হেলাল উদ্দিন, এএসআই বিপুল চন্দ্র রায় ও সঙ্গীয় ফোর্স উপজেলার মল্লিকাদিঘী-আশাবাড়ী সড়কের পাকা রাস্তার উপর নারায়নপুর গ্রামের মৃত আলেক মিয়ার ছেলে জামশেদ (৩৬)কে ৮ কেজি গাঁজাসহ আটক করে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএএম শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামীকে রবিবার কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন