কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে সড়কের পাশে পাওয়া সেই শিশুটি মারা গেছে

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে ঝোঁপের ভেতর থেকে উদ্ধার সেই নবজাতকটি মারা গেছে। টানা ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে মারা যায় শিশুটি। শিশুটি দত্তক নেওয়া পিতা মেহেদী হাসান সন্ধ্যায় নতুন কুমিল্লাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মেহেদী হাসান জানান, আমার স্ত্রীসহ খুশি মনে সব প্রক্রিয়া শেষ করে বাচ্চাটিকে নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করেছিলাম। ওকে ভালোভাবে মানুষ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের জান্নাতুল মাওয়া এভাবে চলে যাবে ভাবিনি।

উল্লেখ্য গত ৬ সেপ্টেম্বর সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসাম উপজেলার ভাটিয়াভিটা নামক স্থান থেকে ওই নবজাতককে উদ্ধারের পর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। শিশুটির নাকে স্কসটেপ লাগানো ছিল। এ ছাড়া শিশুটির হাতে-পায়ে পিঁপড়া ও পোঁকামাকড়ের কামড়ের রক্তাক্ত চিহ্ন ছিল। ওইদিন সকালে উদ্ধারের পর শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিশুটি উদ্ধারের পরদিন ৭ সেপ্টেম্বর দুপুরে লাকসাম উপজেলার ভাটিয়াভিটা গ্রামের মৃত জহিরুল হকের ছেলে মেহেদী হাসান এবং মেহেদীর স্ত্রী জহুরা আক্তার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে জানান, তাঁরা নবজাতকটির দেখভালের দায়িত্ব নিতে চান।ওই দিন বিকেলে জেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সকল আইনি প্রক্রিয়া শেষে মেহেদী-জহুরা দম্পতির কোলে নবজাতকটিকে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন…
লাকসামে সড়কের পাশে ঝোপ থেকে নবজাতক উদ্ধার!

আরও পড়ুন