কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিহত মো. সবুজ / ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজি চালিত অটোরিকশা উল্টে মো. সবুজ (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পদুয়া-গুণবতী সড়কের গুণবতী ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সবুজ গুণবতী ইউনিয়নের ফুলের নওড়ী গ্রামের হাফেজ হানিফের ছেলে।

দুর্ঘটনাকবলিত অটোরিকশা মালিক শাহাদাত বেপারী নতুন কুমিল্লাকে জানান, সকালে গ্যাস নেয়ার জন্য পদুয়া রাস্তার মাথায় যাওয়ার পথে হঠাৎ অটোরিকশাটি উল্টে সবুজ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ তথ্যটি নিশ্চিত করে নতুন কুমিল্লাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অপরদিকে, ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার টাইম স্কয়ার হোটেলের সামনে একটি গাড়ি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে (৫০) ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল ইসলাম নতুন কুমিল্লাকে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন