কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বুড়িচংয়ে শ্বশুড় বাড়ি থেকে জামাইর ঝুলন্ত লাশ উদ্ধার

নিহত ইকবাল হোসেন

কুমিল্লার বুড়িচংয়ে শ্বশুড় বাড়ি থেকে ইকবাল হোসেন (৩২) নামে এ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে উজলোর ভারেল্লা ইউনিয়নের এদবারপুর গ্রামের মৃত মতিন মিয়ার বাড়ী ইকবাল হোসেন (৩২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ২০০৮ সালে ধর্মীয় ও সামাজিক ভাবে জেলার বরুড়া উপজেলার বাতাবাড়িয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে ইকবাল হোসেনএকই জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের এদবাপুর গ্রামের মৃত মতিন মিয়ার মেয়ে রোকসানা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তীতে ২০১৩ সালে তাদের দাম্পত্য জীবনে অশান্তি নেমে আশায় তালাকের মাধ্যমে উভয় স্বামী-স্ত্রীর সর্ম্পকের ইতি টানে। তাদের বৈবাহিক সর্ম্পক ছিন্ন হওয়ার পর রোকসান আবার নতুন করে অন্য জনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করে। ইকবাল ঢাকায় একটি চাকুরী করতেন।

শনিবার সকালে রোকসানার বাপের বাড়ির লোকজন ঘরের দরজা খুলে তাদের উঠানের বড়–ই গাছে ইকবালের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আরও পড়ুন