কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নিমসারে কৃষি ব্যাংক’র ঋণ বিতরণ ও আদায় ক্যাম্প

বাংলাদেশ কৃষি ব্যাংক কুমিল্লার নিমসার বাজার শাখা প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় ক্যাম্প আয়োজন করেছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক পারভীন আক্তার এবং বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক নারায়ন চন্দ্র মন্ডল। সভাপতিত্ব করেন নিমসার বাজার শাখার ব্যবস্থাপক মোঃ মশিউর রহমান।

নিমসার বাজার শাখার মাঠ কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ ও আজরাফ হোসাইন সর্বমোট ৫৫ লাখ ৩৪ হাজার টাকা ঋণ আদায়ের পাশাপাশি ৫১ লাখ ৭৯ হাজার টাকা ঋণ বিতরণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তা/ কর্মচারীদের সাথে ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন এবং শাখার উত্তোরত্তর উন্নয়নের বিষয়ে কর্মকর্তা/কর্মচারীগণকে দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, শাখাটি অনলাইন কার্যক্রম পরিচালনার পাশাপাশি মডেল শাখাটিকে রূপান্তর করার জন্য কর্মকর্তা/কর্মচারীগণ অকান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

রিটেলার সম্মেলন-২০১৮ এর সম্মাননা ও সেরা পুরস্কার পেলেন পুষ্পিতা এন্টার প্রাইজ স্বত্তাধিকার তাপস চন্দ্র দাস। গতকাল ২৭ সেপ্টেম্বর ইয়াম্মি রেস্টুরেন্টে উমেরা এলপিজি, রিটেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উমেরা এলপিজির কুমিল্লা জেলা উমেরার ডিস্ট্রিবিউটর বাবু উজ্বল কুমার দেয়। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের এজিএম মো: জসিম উদ্দিন বাহার, কুমিল্লার এরিয়া অফিসার সায়েদ আক্তার আলি ও কুমিল্লা জেলার সকল ওমেরার ডিলারবৃন্দ।

আরও পড়ুন