কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২য় বার্ষিক সম্মেলন-২০১৮ অনুৃষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) বিকাল ৬টায় জাতীয় সংগীত পাঠের মাধ্যমে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হল রুমে অনুষ্ঠিত হওয়া এই সম্মেলন চলে রাত ১০টা পর্যন্ত।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের উপস্থাপনায় এবং জাহিদুল আলম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো: ইলিয়াস হোসেন সবুজ। এর আগে হল প্রাঙ্গণে ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানোর মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে কুবি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবাইকে একতাবদ্ধ থাকতে হবে।আশাকরি শাখা ছাত্রলীগ সর্বাত্মক সহযোগীতা করবে।

বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা সদর উপজেলার চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, টাকার রাজনীতি বন্ধ করতে হবে, ভালবাসা দিয়ে কর্মীদের কাছে টানতে হবে।

নতুন কমিটি ঘোষণার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, সিভি আহবান করছি।আশাকরি ত্যাগীরা যথাযথ মূল্যায়ন পাবে।

এসময় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো: আবু তাহের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ এন.এম. রবিউল আউয়াল চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন,শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি জিনাত আমান,শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ,

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আল-আমিন অর্ণব,শাখা ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি হাসান বিদ্যুৎ, মাসুদর রহমান ও জাহিদু আলম জুয়েল।

এছাড়াও উপস্থিথ ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন হলের ছাত্রলীগ নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানের শেষে অতিথিদের স্মারক প্রদান করা হয়।

আরও পড়ুন