কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে অটোরিকশার সাথে সংঘর্ষে মোটর সাইকেল চালকের মৃত্যু

নিহত এয়াকুব আলী সবুজ / ফাইল ছবি

চৌদ্দগ্রামে সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে এয়াকুব আলী সবুজ (২৫) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার নালঘর রাস্তার মাথা সংলগ্ন ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভিতরচর গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং ছুফুয়া আমির শার্টস ফেক্টরির কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিল।

নিহতের চাচাতো ভাই খোরশেদ আলম নতুন কুমিল্লাকে জানান, সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে নালঘর রাস্তার মাথা সংলগ্ন ইটভাটার সামনে সবুজের মোটর সাইকেলে সঙ্গে সিএনজি চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেলটি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর সবুজ আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বুধবার বিকাল ৫টায় তার গ্রামের বাড়িতে যানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে খোরশেদ আলম জানান।

আরও পড়ুন