কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ৮ হাজার পিস ইয়াবাসহ নারী ব্যবসায়ি আটক

কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮ হাজার ইয়াবাসহ মিনুয়ারা বেগম (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বুধবার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক মিনুয়ারা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কল্যাণপাড়া গ্রামের উসান আহাম্মদের স্ত্রী।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান নতুন কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে হাইওয়ে থানা পুলিশের এসআই মেহেদী হাসান ও এসআই একলাছুর রহমান মহাসড়কের ময়নামতি-কালাকচুয়া এলাকার মদিনা ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেন। এসময় ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি যাত্রাবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই নারীর ব্যাগ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন