কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। সোমবার (২২ অক্টোবর) এ উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখা এবং দাউদকান্দি হাইওয়ে থানার আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ড থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এতে অংশ গ্রহন করেন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রা শেষে পথচারী, বাসযাত্রী, চালক ও হেলপারদের মাঝে সতেচনামূলক লিফলেট প্রদান করা হয়।

শোভাযাত্রা পরবর্তী আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ,স,ম,আব্দুন নূর, দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, দাউদকান্দি উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম লিপু, দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দীন রকিব, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, নিরাপদ সড়ক চাই এর কুমিল্লা উত্তর জেলার সভাপতি লিটন সরকার বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

আরও পড়ুন