কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

অখন্ড কুবি চেয়ে সড়ক অবরোধ করে স্থানীয়দের প্রতিবাদ

অখণ্ড কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দাবিতে স্থানীয় জনসাধারণ দোকানপাট বন্ধ রেখে রবিবার (২৮ অক্টোবর) সড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করেছে।

পাশকৃত ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্পে দ্বিতীয় ক্যাম্পাস বর্তমান ক্যাম্পাস থেকে প্রায় তিন কিলোমিটার দূরে হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এই অঞ্চলের স্থানীয়রাও চায় না। তারা মনে করছে এটা বিশ্ববিদ্যালয় ধ্বংসের একটি চক্রান্ত। ক্যাম্পাসের নতুন করে ভূমি অধিগ্রহণ ক্যাম্পাসের আশেপাশেই করা হোক এমনটাই দাবি তাদের।

এ বিষয়ে স্থানীয় যুবলীগ নেতা কাসেম নতুন কুমিল্লাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য যত একর জমি প্রয়োজন ততো একর জমি দেব। জমি সংকট বলে কেউ বিশ্ববিদ্যালয় অন্য দিকে স্থানান্তর করবে তা আমরা এলাকাবাসী কোন ভাবে মেনে নেবো না।

জানা যায়, তিন কিলোমিটার দূরে কেন নেওয়া হচ্ছে এর প্রতিবাদে রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সকল দোকানপাট বন্ধ রেখে এবং রাস্তার মোড়ে মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে সকল যান চলাচল বন্ধ রেখে প্রতিবাদ করে স্থানীয়রা। এতে সকালের নাস্তাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন কাজে প্রতিবন্ধকতার শিকার হোন। এ সময় তারা বিশ্ববিদ্যালয় স্থানান্তর না করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভূমি নিয়ে উন্নয়ন করার আহবান জানান।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১১তম সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬৫৫ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। যেখানে প্রকল্পের জন্য ব্যয়িত অর্থের অনেকাংশই ব্যয় হবে ২০০ দশমিক ২২ একর ভূমি অধিগ্রহণে। ভূমি অধিগ্রহণে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৭, ৯, ১২ এবং ১৩ নং মৌজার অন্তর্ভুক্ত জমি নির্ধারণ করা হয়েছে। যেখানে ১২ ও ১৩ নং মৌজা হচ্ছে রাজার খলা গ্রামের মৌজা। যা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত।

আরও পড়ুন