কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি গেলেন এমপি বাহার

আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি/ ফাইল ছবি

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সৌদির উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এই সফরে এমপি বাহার, মধ্যপ্রাচ্যে অবস্থিত কুমিল্লা প্রবাসী ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে ৪টি মতবিনিময় সভা করবেন। প্রথম মতবিনিময় সভা করবেন ২ নভেম্বর শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ র‌্যাডিসন ব্লু রিসোর্ট হোটেল, ৩ নভেম্বর পবিত্র ওমরাহ পালন করবেন, ৪ নভেম্বর রবিবার জেদ্দায় কুমিল্লা প্রবাসী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করবেন, অনুষ্ঠিত হবে হোটেল লিমার, আল হামরা জেদ্দা,

৮ নভেম্বর বৃহস্পতিবার তৃতীয় মতবিনিময় সভা করবেন দাম্মাম-জুবাইল প্রবাসী বাঙ্গালীদের সাথে, অনুষ্ঠিত হবে হোটেল ইন্টার কন্টিনেন্টাল, রয়েল কমিশন আল জুবাইল, মধ্যপ্রাচ্যে অবস্থিত কুমিল্লা প্রবাসী ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে শেষ মতবিনিময় সভাটি করবেন ৯ নভেম্বর শুক্রবার, অনুষ্ঠিত হবে আল-জোহারাহ পার্টি হল, রিয়াদ।

মধ্যপ্রাচ্য সফরে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এর সাথে আছেন বড় জামাতা সাইফুল আলম রনি কন্যা তাহসিন বাহার সুচনা।

আরও পড়ুন