কুমিল্লা
মঙ্গলবার,৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ মাঘ, ১৪৩২ | ১৪ শাবান, ১৪৪৭
শিরোনাম:

চৌদ্দগ্রামে মহাসড়ক পার হতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

চৌদ্দগ্রামে মহাসড়ক পার হতে গিয়ে মাইক্রোবাস চাপায় শাহেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার লাটিমী রাস্তার মাথায় এ দুঘর্টনা ঘটে। নিহত শাহেনা উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লাটিমী এলাকায় মহাসড়ক পারাপারের সময় ঢাকামুখি দ্রুতগামী একটি মাইক্রোবাস শাহেনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন