কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নবীনদের সুযোগ দিয়ে কুমিল্লা সাংবাদিক সমিতি দক্ষতার পরিচয় দিয়েছে

বাংলাদেশ প্রেস ইন্সিটিটিউটের (অধ্যায়ন ও প্রশাসন) পরিচালক আনোয়ারা বেগম বলেছেন, আমি কুমিল্লার সন্তান হওয়ার পরেও দীর্ঘদিন চেষ্টা করেও কুমিল্লার সাংবাদিকদের কোন প্রশিক্ষন দিতে পারিনি। কারণ, এ জন্য কেউ এগিয়ে আসেনি। কুমিল্লার সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখা আজ পিআইবিতে এনে তরুণ সাংবাদিকদের প্রশিক্ষনের সুযোগ করে দিয়ে যে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।

আমি লক্ষ করেছি, আজ কুমিল্লা সাংবাদিক সমিতির যে ৩১ জন সাংবাদিক প্রশিক্ষন দিতে এসেছে তার অধিকাংশের বেশীই নবীন। এই প্রশিক্ষন নবীন সাংবাদিকদের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। তিনি ৪ নভেম্বর রবিবার ঢাকায় বাংলাদেশ প্রেস ইন্সিটিটিউটের মিলনায়তনে পিআইবির উদ্যোগে কুমিল্লা সাংবাদিক সমিতির সদস্যদের জন্য তিন দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষন (আবাসিক) কর্মশালার উদ্ধোধন করতে গিয়ে এ কথা বলেন।

এ সময় বাংলাদেশ প্রেস ইন্সিটিটিউটের সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, বাংলাভিশন টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশদ ও কুমিল্লা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন