কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চান্দিনায় মহাসড়কে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

ফাইল ছবি

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক মাস্টার (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন বেলাশহর ঊষা জুট মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক চান্দিনার পশ্চিম বেলাশহর গ্রামের বাসিন্দা। তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক মাস্টার শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মহাসড়ক পারাপারের জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জীবন কৃষ্ণ হাজারী বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন