কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় যুবলীগ নেতার মায়ের মৃত্যু

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়ক পার হতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় আনোয়ারা বেগম (৮০) নামে স্থানীয় এক যুবলীগ নেতার মা নিহত হয়েছেন। রবিবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর গ্রামের মৃত বাছা মিয়া স্ত্রী এবং পৌর যুবলীগ নেতা জামাল উদ্দিন স্বপ্নের মা।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি বলেও তিনি জানান।

আরও পড়ুন