কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলামের ৬ মাসের জামিন

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া/ ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিন বছর কারাদণ্ডপ্রাপ্ত সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার সাজার বিরুদ্ধে খালাস চেয়ে করা আপীল আবেদন শুনানীর জন্য গ্রহণ করেছেন।

সোমবার (২৬ নভেম্বর) আদালতের বিচারপতি শওকত হোসেনর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর জানুন এক ক্লিকে

এসময় রফিকুল ইসলাম মিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবি এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগীফ রউফ চৌধুরী। তারা আপিলে দণ্ড থেকে খালাস না চেয়ে আদেশ স্থগিত ও অসুস্থতার কারণে জামিন আবেদন করেন।

এর আগে গত ২০শে নভেম্বর সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক এই মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহাবুব এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

আরও পড়ুন:
দণ্ডের বিরুদ্ধে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়ার আপিল

আরও পড়ুন