কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা-৮: বরুড়ায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নজরুল

অবশেষে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল। মঙ্গলবার (২৮ নভেম্বর) তিনি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি পান।

এর আগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেন কুমিল্লার ১১টি আসনের মধ্যে ১০টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। বাকি থাকে কুমিল্লা-৮ বরুড়া আসনটি। তখন বলা হচ্ছিল, হয়তো মহাজোটের শরীক দল জাতীয় পার্টির জন্য এ আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ।

মঙ্গলবার এ আসনটিতেও দলীয় পার্থী হিসেবে সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুলের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। আর এ খবর এলাকায় ছড়িয়ে পরলে আনন্দে মেতে উঠেন নজরুল সমর্থক নেতাকর্মীরা।

আরও পড়ুন