কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বরুড়ায় বসতঘরে আগুন লেগে ৮০ বছরের বৃদ্ধ নিহত

প্রতীকী ছবি

বরুড়া উপজেলায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় সুরুজ মিয়া (৮০) নামের এক বৃদ্ধ ঘরের ভিতরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

জানা যায়, বৃহস্পতিবার (২৯ নভম্বের) বরুড়া পৌরসভাধীন অর্জুনতলা গ্রামের মীর বাড়ীতে দুপুর ১ ঘটিকার সময় বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এসময় ঘরের ভিতরে অসুস্থ্য সুরুজ মিয়া ভিতরেই পুড়ে মারা যান। খবর পেয়ে বরুড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিস্তরা হলেন নিহত সুরুজ মিয়ার ছেলে মফিজ উদ্দিন ও মোকতার হোসেন।

অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বসত ভিটি/ ছবি: নতুন কুমিল্লা

এ ব্যাপারে বরুড়া ফায়ার সার্ভিসের লিডার মো: মোশারফ হোসেন মিয়া নতুন কুমিল্লাকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান অনুমান ২ লক্ষ টাকা হবে বলে জানান।

ঘটনার পর বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করেন।

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম ও বরুড়া পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী নিহতের পরিবারের স্বজনদের সমবেদনা জানান এবং সহযোগীতার আশ্বাস দেন।

আরও পড়ুন