কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ফাইল ছবি

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় বশির আহমেদ (২৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত বশির আহমেদ চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের ফজলুল করিম এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিপুল এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পড়ে। মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা মাছ ব্যবসায়ী বশির আহমেদ গাড়ি চাপায় মারাত্মক আহত হয়। উদ্ধারের পর ঢাকায় নেওয়ার পথে মৃত্যু ঘটে তার।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটিকে আটক রাখা হয়েছে। দুর্ঘটনার পরপর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

আরও পড়ুন