কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় আড়াই হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবক আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় পণ্যবাহী কাভার্ড ভ্যান থেকে ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এসময় আটক কাভার্ড ভ্যানটির চালক- হেলপারসহ তিন জনকে। বুধবার দুপুরে মহাসড়কের ইলিয়টগঞ্জ-মোবারকপুর এলাকায় এ অভিযান চালায় পুলিশ।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম নতুন কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। এসময় তাদের শরীরে তল্লাশী চালিয়ে প্যান্টের পকেট থেকে ২ হাজার ৫শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর

আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার নংগরপুর গ্রামের জাহিদুল হোসেনের ছেলে শাকিল হাসান (৩৪), একই উপজেলার পূর্ব বারান্দিপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সোহাগ (৩৪) এবং সানদিয়া বটতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সুজন (৩২)।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দাউদকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মনিরুল ইসলাম।

আরও পড়ুন