কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লার মুক্তা আক্তারকে নারায়ণগঞ্জে গলাকেটে হত্যা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসায় কুমিল্লার মুক্তা আক্তারকে (২৫) গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ ধনকুন্ডা এলাকার আব্দুল হাকিমের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এঘটার পর থেকেই নিহতের স্বামী কাউছার আহম্মেদ (৩০) পলাতক রয়েছে।

আরও পড়ুন: এক ক্লিকে একাদশ নির্বাচনের কুমিল্লা জেলার সব খবর

নিহত মুক্তা আক্তার কুমিল্লার মুরাদনগর থানার জাহাপুর এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। তিনি আদমজী ইপিজেডের প্রোগ্রেস অ্যাপারেলস নামে একটি রপ্তানীকারক পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ নতুন কুমিল্লাকে জানান, এক মাস আগে স্বামী-স্ত্রী ধনকুন্ডা এলাকার আব্দুল হাকিমের বাড়ির একটি রুম ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ধারণা করা যাচ্ছে, পারিবারিক কলহের জের স্বামী কাউছার আহম্মেদ তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি শাহীন শাহ পারভেজ জানান।

আরও পড়ুন